২ মার্চ ২০১৫ - ০৬:২৬
সন্ত্রাসীদের ব্যাপক ক্ষতি; ৩১ গ্রাম দখল করল সিরিয় সেনারা

সিরিয়ার সেনাবাহিনী রোববারও দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদবিরোধী লড়াই অব্যাহত রেখেছে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবনা : সিরিয়ার সেনাবাহিনী রোববারও দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদবিরোধী লড়াই অব্যাহত রেখেছে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সন্ত্রাসীদের অগ্রযাত্রা থেমে যেতে বাধ্য হয়।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সিরিয় সেনাবাহিনীর হামলায় উগ্রবাদী গোষ্ঠী আইএসআইএল’র বহু সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, হাসাকা প্রদেশের তাল ব্রাক শহরের আশপাশের ৩১টি গ্রামের দখল নিয়েছে। একইসঙ্গে শহরের দু কিলোমিটারের কাছাকাছি অবস্থানে সেনা মোতায়েন করা হয়েছে।
রোববারের সেনা অভিযানে সন্ত্রাসীদের বেশকিছু গাড়ি ধ্বংস হয়েছে। মিলবিয়া এলাকায় সন্ত্রাসীদের একটি হামলাও ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। এ সময় বহু সন্ত্রাসী নিহত হয়।
দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা শহরে অন্য এক সেনা অভিযানে ভারী মেশিনগানসহ সন্ত্রাসীদের বেশকিছু গাড়ি ধ্বংস হয়েছে। এ সময় গাড়িতে থাকা সব সন্ত্রাসী নিহত হয়।#